image

আর্টিকেল

ফের আইসিসির চেয়ারম্যান বার্কলে
Admin 12 Nov 2022
image

দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন গ্রেগ বার্কলে। প্রতিপক্ষ তাভেংওয়া মুকুহলানি নাম প্রত্যাহার করে নেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান পদে বসতে যাচ্ছেন বার্কলে।

শনিবার আইসিসির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভার আগ মুহূর্তে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের সভাপতি ও বার্কলের প্রতিপক্ষ তাভেংওয়া মুকুহলানি নিজের নাম সরিয়ে নিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী দুই বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত করা হয় নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেট প্রধানকে।

দ্বিতীয়বার চেয়াম্যানের পদে বসতে পেরে উচ্ছ্বসিত বার্কলে এক বার্তায় বলেন, ‘গত দুই বছরে আমরা আমাদের বৈশ্বিক প্রবৃদ্ধির কৌশল চালু করার মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। তা আমাদের খেলাধুলার জন্য একটি সফল এবং নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করে।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেটে জড়িত হওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং আমি অপেক্ষায় আছি। বর্তমানে আমাদের খেলাকে শক্তিশালী করার জন্য আমাদের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়া এবং সে সঙ্গে এটিকে আরও বাড়াতে চাই। উদ্দেশ্য, পুরো বিশ্ব যেন ক্রিকেটকে আরও ভালোভাবে উপভোগ করতে পারে।’

এর আগে ২০২০ সালে প্রথমবারের মতো আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বার্কলে।